ঢাকা, রবিবার, ১৯ জুলাই, ২০২৬

বসুন্ধরা কিংসে আসছে নতুন আর্জেন্টাইন কোচ

কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের বাছাইয়ে বসুন্ধরা কিংসের ডাগ আউটে দাঁড়ানোর কথা ছিল ব্রাজিলিয়ান কোচ সার্জিও ফারিয়াসের। কিন্তু দোহায় না এসে ব্রাজিলিয়ান কোচ ইরাকের ডুহক ক্লাবে যোগ দিয়েছেন! স্থানীয় কোচের অধীনে কিংস ম্যাচ জিতেছে। তবে আসন্ন ঘরোয়া মৌসুমের জন্য এবার আর্জেন্টিনার কোচ আনছে বসুন্ধরা। ৬৮ বছর বয়সী মারিও গোমেজকে দেখা যাবে তাদের ডাগ আউটে। সবশেষ গত বছর ইন্দোনেশিয়ার পেশাদার ক্লাব বাহইয়াংকারা এফসির হয়ে ডাগ আউটে থাকলেও সুবিধা করতে পারেননি গোমেজ। ক্লাবকে অবনমনের হাত থেকে বাঁচাতে না পারলে বরখাস্ত হতে হয় তাকে।


তার অধীনে ক্লাবটি মাত্র একটি ম্যাচ জিতেছিল।২০১৫ সালটি ছিল মারিও গোমেজের জন্য পয়মন্ত। মালয়েশিয়ায় ক্লাব জোহর তাজুল তাজিমকে এএফসি কাপের শিরোপা জিতিয়েছেন। এছাড়া সুপার লিগ ও এফএ কাপ তো রয়েছেই। আর্জেন্টিনার নতুন কোচ নিয়োগ প্রসঙ্গে বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘মারিও গোমেজ হতে যাচ্ছেন আমাদের নতুন কোচ। তার সঙ্গে চুক্তি হয়েছে। শিগগিরই ঢাকায় এসে দলের সঙ্গে যোগ দেবেন।’


এদিকে, ব্রাজিলিয়ান সার্জিও ফারিয়াসের বিরুদ্ধে ফিফায় অভিযোগ দিতে যাচ্ছে কিংস। 

ads
ads
ads

Our Facebook Page